1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা সরকারি হাজী জালমামুদ কলেজে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘এক শিক্ষার্থী, এক বৃক্ষ’ প্রতিপাদ্যে মঙ্গলবার (২৩ জুন) কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষায় নয়, মানুষের সুস্থ জীবনযাপন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক দেওয়ান গোলাম মাসুম, নকলা পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক কাওসার আজাদ অর্ণবসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

আয়োজকেরা আরো জানান, পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com