1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : যথাযথ ধর্মীয় মর্যাদায় দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে জসনে জুলুস শোভাযাত্রা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।

বর্ণাঢ্য র‌্যালি হয়েছে সিলেটে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে র‌্যালি নগরীর সোবহানীঘাট এলাকার থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে ময়মনসমিংহে। দুপুরে মুজাদ্দেদীয়া তরিকত মিশনের উদ্যোগে নগরীর লালকুঠি দরবার শরীফ থেকে র‌্যালি টিপ্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উৎসবমুখর পরিবেশে ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়েছে রাজশাহীতে।। সকালে নগরীতে জসনে জুলশে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিনটি ঘিরে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে রংপুরে। এ সময় বিশ্বনবীর জীবন দর্শন সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জের লিচুতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়া, খাগড়াছড়ি, ফরিদপুরসহ দেশের নানা জায়গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com