1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

  • আপডেট টাইম :: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সাবেক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকা আদালত থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে ফেরত আনার সময় তাকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ জেলা পুলিশ এক সাব-ইন্সপেক্টর ও ১০ জন কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) এই বরখাস্তের আদেশ দেওয়া হয় বলে নিশ্চিত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। এ বিষয়ে সামাজিক মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট করেন। পোস্টে তিনি কয়েকটি সিসিটিভি ফুটেজ যুক্ত করে মতিউর রহমানকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি তুলে ধরেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পোস্টে সায়ের উল্লেখ করেন, গত ১২ আগস্ট দুর্নীতির মামলার শুনানি শেষে কিশোরগঞ্জ কারাগারে ফেরার পথে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে বহনকারী প্রিজনভ্যান নরসিংদীর নিরালা হাড্ডি হোটেলে ৫০ মিনিট থামে। সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৫টা ১৮ মিনিট থেকে ৬টা ০৮ মিনিট পর্যন্ত মতিউরকে হাতকড়া ছাড়া হোটেলে ঢুকিয়ে এক ব্যক্তির সঙ্গে একান্তে দেখা করানো হয়। ৬টা ০৬ মিনিটে সেই ব্যক্তির সঙ্গে মতিউর আলিঙ্গন করে বের হন এবং স্বাভাবিক ভঙ্গিতে প্রিজনভ্যানে ওঠেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com