1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

১৪, ১৮ ও ২৪’র নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সবশেষ ৩টি নির্বাচন ভুলে আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। সবচেয়ে বড় অংশিদার রাজনৈতিক দল, তারপরে নির্বাচন কমিশন। পুলিশকে জনগণের জন্য কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলো থেকে দূরে থাকতে হবে, জনগণের প্রতি দায়িত্বশীল থাকতে হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে। আগামী জাতীয় নির্বাচন হোক শান্তিপূর্ণ।

তিনি পুলিশের ফেয়ার রিক্রুটমেন্টের প্রসঙ্গ তুলে ধরে বলেন, মন্ত্রণালয় থেকে কোনো নাম সাজেস্ট করা হয়নি। আমি যতদিন থাকবো, পোস্টিং লটারির মাধ্যমে হবে। আমাদের ব্যর্থতা প্রচার করা হলেও সফলতা প্রচার হয় না।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অপারেশন ‘ডেভিল হান্ট’ বন্ধ না হলেও কার্যক্রম চলছে। তিনি বলেন, ফ্যাসিস্টদের দোসররা জামিনে বের হয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আসন্ন পূজাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে, তবে আমরা প্রস্তুত রয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com