1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যস্ত সড়কে হঠাৎ ভিমরুলের আক্রমণ, নারীসহ আহত ৮ জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো জ্বালানির দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাহেরীন চৌধুরী ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: চেম্বার আদালত ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

দ্বিতীয় সচিবের সই করা অপর এক প্রজ্ঞাপনে আরো ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে সংস্থাটি। কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করা হচ্ছে।

এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন দপ্তরে বেশ কয়েক মাস ধরেই ব্যাপক রদবদল চলছে।

এ ছাড়া মানি লন্ডারিংয়ের অপরাধে গ্রেপ্তার হয়ে কারাগারে অবস্থানরত গাজীপুর কর অঞ্চলের সার্কেল ৪-এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com