1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সাতরাস্তায় সড়ক অবরোধ প্রত্যাহার, তবে মোড়ে অবস্থান চলবে

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা : রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিকসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে তারা জানিয়েছেন, সড়কের ফাঁকা অংশ দিয়ে যান চলাচল করতে দেওয়া হলেও মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে চার দফা দাবিতে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন। প্রায় তিন ঘণ্টা অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোয় তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা। পরে বেলা ২টার দিকে তারা অবরোধ তুলে নেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তাদের চার দফা দাবি পূরণের বিষয়ে আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। দাবিগুলো হলো—
১. প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ‘অযৌক্তিক’ তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা।
৩. কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবি ও সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম জানান, শিক্ষকেরাও তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। আজকের কর্মসূচিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ চারটি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক আন্দোলনে অংশ নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com