1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, লিখিত পরীক্ষা নভেম্বরে

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) এই ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলাফলে ১০ হাজার ৬৪৪ জন উত্তীর্ণ হয়েছে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি; অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। এবারের বিসিএসে কয়েকটি নতুন পদও যোগ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com