1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিনোদন ডেস্ক : অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে মাঠ মাতাল আর্জেন্টিনা, তবে পুরো ম্যাচ জুড়েই স্পষ্ট ছিল আলবিসেলেস্তেদের ‘মেসি-নির্ভরতা’। দলের বাকি ফুটবলাররা যখন গোলের দেখা পাননি, তখন অধিনায়ক লিওনেল মেসির একার জোড়া গোলেই ধরা দিয়েছে জয়। আর মাঠের এই ‘মেসি ম্যাজিক’-এ উচ্ছ্বাসে ভাসছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারা।

খেলার মাঠে আর্জেন্টিনার পুরো জয়টিই সম্পূর্ণ মেসি-কেন্দ্রিক হওয়ায় শোবিজ তারকাদের পোস্টেও ছিল শুধু এই মহাতারকার বন্দনা। সংগীতশিল্পী কনা আর্জেন্টিনার জার্সি গায়ে লিখেছেন, ইয়েস, আর্জেন্টিনা ভামোস। মেসি বন্দনায় মেতে ছবিটি তুলেছেন টেলিভিশনের স্ক্রিনকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে, যেখানে লিওনেল মেসিকে মাঠে দেখা যাচ্ছিল।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার পোস্টে মেসিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে ব্রাজিল সমর্থক অভিনেতা শরিফুল রাজ মাঠের ভেতরে থাকা মেসির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ১৮ গোল নিয়ে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যা পুরোপুরি জাদুকরী একটি বিষয়।

অন্যদিকে, জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন মেসির পারফরম্যান্স নিয়ে লিখেছেন, একসময় ৫ গোল দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াই হতো, আর মেসি প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে বসে আছেন, তাও আবার একটি পেনাল্টি মিস করে। তিনি এই বিষয়টিকে ফুটবলের ‘জমিদারী ব্যাপার স্যাপার’ বলে আখ্যা দিয়েছেন।

এছাড়াও চিত্রনায়িকা পূর্ণিমা গায়ে আর্জেন্টিনার জার্সি জড়ানো ও কেক কাটার ছবি শেয়ার করে জানিয়েছেন, মেসির প্রতি ভালোবাসাই তাকে এখানে এনেছে এবং আর্জেন্টিনা তাকে আটকে রেখেছে।

অভিনেত্রী জাকিয়া বারী মম সরাসরি লিওনেল মেসির সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, গুড উইন নাই”। অভিনেত্রী কেয়া পায়েলও আর্জেন্টিনার জার্সি পরা নিজের একটি ছবি দিয়ে ভক্তদের কাছে জানতে চেয়েছেন, আর্জেন্টিনার ফ্যানদের কেমন লাগছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com