1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

গাংনীতে এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলায় এক রাতের ব্যবধানে পল্লী বিদ্যুতের ছয়টি সেচ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে চলতি মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

গত রবিবার রাতে উপজেলার চেংগাড়া এলাকার ধর্মচাকী মাঠে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ধর্মচাকী গ্রামের কৃষক জিয়াউর রহমান ও আনারুল ইসলাম এবং চেংগাড়া গ্রামের আব্দুল গনি, মফিজুল ইসলাম ও মকবুল হোসেনের সেচ সংযোগে ব্যবহৃত মোট ছয়টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে মাঠে গিয়ে ট্রান্সফরমারগুলো না দেখে কৃষকরা চুরির বিষয়টি জানতে পারেন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, সেচ মৌসুমে ট্রান্সফরমার চুরির ঘটনায় তাদের কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে ট্রান্সফরমার উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেছেন, ‘ভুক্তভোগী কৃষকরা অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com