1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান সংস্কারের বকেয়া রেখেই নতুন বছরের হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ সাংগ্রাইয়ে বৌদ্ধমূর্তি স্নান, রাত পৌহালে পিঠা উৎসব খুব শিগগিরই দেশকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করবো থাইল্যান্ডে নববর্ষ উৎসব ঘিরে ব্যাপক প্রাণহানি, চার দিনে নিহত ১৫৪ দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির ৫ বছরে পৌনে ৩ কোটি কৃষক কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার আম-জাম ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী

রাজধানীতে গুলি ছুড়ে আতঙ্ক তৈরি, অতঃপর বাসে আগুন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ঢাকা : রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে।

বাসের চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যাক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন তারা।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান গণামধ্যমকে জানান, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাটাই করা হয়। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাটাই হওয়া কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com