1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

গাজীপুরে ট্রাকচাপায় দুমড়ে গেছে অটোরিকশা, ২ যাত্রী নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাম্পট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন, নরসিংদীর মনোহরদী উপজেলার সুকন্দি গ্রামের অলি উল্লাহ (৪০)। অন্যজনের নাম জানা যায়নি, তিনি আনুমানিক ৩৫ বয়সী।

আহতরা হলেন- সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) ও তামিম (৪)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, নরসিংদীগামী অটোরিকশাটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com