1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ কারাগারে মাদকবিরোধী সভা, ৫০ বন্দির কর্মমুখী প্রশিক্ষণ শুরু রাত ৮টার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন সাত ব্যবসায়ী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘ সাধারণ অধিবেশনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী স্কুলছাত্রীর নগ্ন ভিডিও মায়ের কাছে পাঠিয়ে টাকা দাবি, গ্রেফতার ২ ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেই হবে না: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাত ৮টার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন সাত ব্যবসায়ী

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে। এরপর বন্ধ রাখতে হবে ব্যবসাপ্রতিষ্ঠান। সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুরের নগরকান্দা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় নগরকান্দা পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী সোহেল রানা চৌধুরী, এজিএম প্রকৌশলী শরিফুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি সাত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এসময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com