1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ভিডিও কলে মায়ের দোয়া নিয়ে খেলতে নামেন মারুফা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। এমন জয়ের ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার। জোড়া উইকেট শিকার করে ম্যাচসেরাও হয়েছেন এই পেসার। ম্যাচ শেষে মারুফা জানান, মায়ের দোয়া নিয়ে খেলতে নামেন তিনি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আগে ব্যাট করতে নামে পাকিস্তান। ম্যাচের প্রথম ওভারেই জোড়া উইকেট শিকার করেন মারুফা। তার দারুণ দুই লেট ইনসুইঙ্গারে পরাস্ত হন ওমাইমা সোহাইল ও ইনফর্ম সিদরা আমিন। সেই ধাক্কার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি পাকিস্তান। গুঁটিয়ে গেছে মাত্র ১২৯ রানেই। ম্যাচটা সহজেই জিতে নিয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মারুফা বলেন, ‘আমার মাকে ভিডিও কল দিয়েছিলাম। তিনি ম্যাচের আগে সূরা পড়েন সবসময় এবং আমার জন্য দোয়া করেন। বাবাকে ভিডিও কল দিতে পারিনি, উনি বাটন ফোন ব্যবহার করেন। বাটন ফোনে ভিডিও কল করা যায় না (হাসি)।’

দলের সবার সাপোর্ট পান জানিয়ে মারুফা বলেন, ‘সবাই আমাকে অনেক সাপোর্ট করে। যদি বাউন্ডারি হয়ে যায় তখনও সবাই আমাকে সাপোর্ট করে যায়। আমি অনেক এক্সাইটেড এবার। আমার জীবনের প্রথম বিশ্বকাপ। দুই মাস আগ থেকেই না ঘুমিয়ে বিশ্বকাপের কথা ভাবছিলাম, কীভাবে এখানে অনেক ভালো করতে পারি, ম্যাচ উইনার হতে পারি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com