1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা গুজব-অপপ্রচার রোধে দায়িত্বশীল হওয়ার আহ্বান ইউএনওর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির শেরপুরে হেরোইনসহ যুবক আটক সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ ঢাকায় কালিমার পতাকা অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে মোটরসাইকেল শোভাযাত্রা পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত

এটাকে নির্বাচন বলা যাবে না, হাস্যকর ছাড়া আর কিছুই নয় : তামিম

  • আপডেট টাইম :: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বোর্ড নির্বাচন স্থগিত না করায় লিগ বর্জনের ঘোষণা দিয়েছে ৪৮ টি ক্লাব। এছাড়া, সদ্য অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন,‘এটাকে নির্বাচন বলা যাবে না, হাস্যকর ছাড়া আর কিছুই নয়।’

ক্লাবগুলোর দাবি ছিল—বিগত নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল, বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব দেয়া ও পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা। এই দাবিগুলো না মানায় এবং নির্বাচন পেছানোর জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পাঠানো সত্ত্বেও গত ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়।

ক্লাবগুলোর পক্ষ থেকে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান বুধবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে ঘোষণা দেন যে, তারা আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবেন না এবং আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ হিসেবে উল্লেখ করেন।

এই ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবালও সংবাদ সম্মেলনে কথা বলেছেন। জাতীয় দলের সাবেক এই ওপেনার বলেন,‘আমি মনে করি যখন আপনি কোনো বিষয় নেগোসিয়েশনে থাকেন, সে কথা পাবলিকলি আনা ঠিক না। আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com