1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিত হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। চলমান বৈশ্বিক এই আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপ খেলতে এসে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অজি ক্রিকেটাররা। শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে এক বাইক আরোহী ওই ক্রিকেটারদের অনেকক্ষণ ধরেই অনুসরণ করছিলেন। পরে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।  পুলিশের মতে গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আকিল খান নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হোটেল থেকে বের হওয়ার পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। পাশেই একটা একটা ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান।

ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমন্স স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার কথা জানতে পেরেই এসিপি হিমানি মিশ্র ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন। দুজনের অভিযোগের পর এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের ধরতে পাঁচটি থানার অফিসারদের নিয়ে একটি দল গঠন করা হয়েছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আকিল খান নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আকিলের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com