1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নিহত আবুল কালামের মরদেহ পৌঁছেছে শরীয়তপুরে, দ্বিতীয় জানাজা শেষে দাফন

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের মরদেহ তার নিজ বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে নেয়া হয়েছে। রোববার মধ্যরাতে তার নিজ গ্রামে মরদেহ নিয়ে গেলে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় বাড়ির পাশে এক মাদ্রাসার মাঠে আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। পরে তাকে দাফন করা হবে।

এর আগে, রোববার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ্ জামে মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন শত শত মানুষ।

এর আগে রাত নয়টায় কালামের মরদেহ সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় তার ভাড়া বাসায় আনা হলে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠে সেখানকার পরিবেশ। শোকের মাতম ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। নিহত কালামের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি দাবি জানান এলাকাবাসী ও স্বজনরা।

নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি।

প্রসঙ্গত, রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com