1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১ হাজার ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ১৫ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌরসভার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের চারা বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১৫ জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক ও উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফাহিম চৌধুরী বলেন, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কল্যাণে স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগ প্রশংসনীয়। বৃক্ষরোপণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখবে। একই সঙ্গে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com