1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব: জিএমপি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

গাজীপুর : গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ খতিব ও পেশাদার ইমাম মো. মুহিবুল্লাহ মিয়াজীকে অপহরণ করা হয়েছে এমন খবর মিথ্যা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

তিনি জানান, ইমাম মুহিবুল্লাহ অপহরণের পেছনে ইসকন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে, তিনি নিজে শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড়ে গেছেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এই মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় মুহিবুল্লাহর বাসের সহযাত্রী এবং বাসের সুপারভাইজারও পুলিশের হেফাজতে আছেন। ইতোমধ্যেই ইমাম মুহিবুল্লাহ পুলিশকে প্রকৃত ঘটনা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, ইমাম মুহিবুল্লাহ আজ আদালতে জবানবন্দি দেবেন।

এর আগে, গত বুধবার (২২ অক্টোবর) সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সিতাগ্রাম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে শিকলবাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com