1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

ঐকমত্য নয়, ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার চেষ্টা করেছে কমিশন: সালাহউদ্দিন আহমদ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্য নয়, বরং ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়–সম্পর্কিত যেসব সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, সেখানে স্বাক্ষরিত সনদের বাইরের অনেক বিষয় যুক্ত করা হয়েছে। এতে কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদে মোট ৮৪টি দফা আছে। সেখানে আমাদের দলসহ বিভিন্ন দলের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল। বলা হয়েছিল, এসব বিষয় দলগুলো চাইলে নির্বাচনী ইশতেহারে তুলে ধরে জনম্যান্ডেট পেলে বাস্তবায়ন করতে পারবে। কিন্তু বিস্ময়করভাবে কমিশনের সুপারিশমালায় এই নোট অব ডিসেন্টের কোনো উল্লেখই রাখা হয়নি।’

তিনি আরও বলেন, ‘যে সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, তার বাইরের অনেক পরামর্শ যুক্ত করা হয়েছে। এতে ঐকমত্য নয়, বরং মতবিরোধই তৈরি হবে।’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের প্রস্তাব প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, ‘কমিশন বলেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট হতে পারে। এটা আগে কখনো আলোচনায় আসেনি। তাছাড়া ‘‘সংবিধান সংস্কার পরিষদ’’ নামে নতুন একটি ধারণা যোগ করা হয়েছে, যা কমিশনের আলোচনায় ছিল না এবং এ বিষয়ে কোনো ঐকমত্য হয়নি।’

তিনি আরও জানান, এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে পুনরায় আলোচনা প্রয়োজন হতে পারে।

সমালোচনার পাশাপাশি সালাহউদ্দিন আহমদ ঐকমত্য কমিশনের কার্যক্রম শেষ করায় কমিশনকে ধন্যবাদ জানান। তবে তিনি বলেন, ‘যেভাবে নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে, তাতে জাতীয় ঐকমত্য নয়, বরং বিভক্তির ঝুঁকি তৈরি হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com