1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

পাকিস্তানের হোঁচট, বিপদে শ্রীলঙ্কাও

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

স্পোর্টস ডেস্ক : করাচিতে প্রথম দিন পড়ল ১৩ উইকেট। দ্বিতীয় টেস্টে প্রথম দিন দাপট দেখাল বোলাররা। পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে গেছে প্রথম দিনই। জবাবে শ্রীলঙ্কাও হারিয়েছে ৩ উইকেট। বোলারদের দাপটের দিনে স্কোরবোর্ডও হাসেনি। টস জিতে ব্যাটিং করতে নেমে পাকিস্তান অলআউট হয় ১৯১ রানে। শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৩ উইকেট হারিয়ে। স্কোরবোর্ডে তাদের রান ৬৪। সফরকারীরা পিছিয়ে ১২৭ রানে।

পাকিস্তানের ইনিংসের শুরু এবং শেষটা ছিল প্রতিরোধহীন। মাঝে দুই ব্যাটসম্যানের ফিফটি। বাকিটা সময় ২২ গজে সংগ্রাম করেছেন ব্যাটসম্যানরা। সাত ব্যাটসম্যান কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শূন্য রানে আউট হয়েছেন তিন ব্যাটসম্যান। সর্বোচ্চ ৬৩ রান করেছেন আসাদ শফিক। ইনফর্ম বাবর আজমের ব্যাট থেকে আসে  ৬০ রান। চতুর্থ উইকেটে তারা প্রতিরোধ গড়ে ৬২ রানের জুটিতে। এর আগে ওপেনিংয়ে আবিদ আলী করেন ৩৮ রান।

শ্রীলঙ্কার হয়ে ৪টি করে উইকেট ভাগাভাগি করেছেন পেসার লাহিরু কুমারা ও স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার। ২টি উইকেট পেয়েছেন আরেক পেসার বিশ্ব ফার্নান্দো।

জবাবে শেষ সেশনে ব্যাটিং করতে নেমে দ্রুত ৩ উইকেট হারায় লঙ্কানরা। মোহাম্মদ আব্বাস ২টি ও শাহীন শাহ আফ্রিদি ১ উইকেট নেন। ফার্নান্দো (৪), করুনারত্নে (২৫) ও মেন্ডিস (১৩) সাজঘরে ফেরেন। অ্যাঞ্জেলো ম্যাথুস ৮ ও এম্বুলদেনিয়া ৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com