1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

অনির্দিষ্টকালের জন্য কাতারে সব ধরনের ফুটবল স্থগিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক হামলা চালিয়েছে ইরানে। তার পাল্টা জবাবও দিচ্ছে ইরান। যার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় সব ধরনের টুর্নামেন্ট ও ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ)।

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ‘ফিনালিসিমা’ ম্যাচটি আগামী ২৭ মার্চ কাতারের রাজধানী দোহার বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন সেই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে তা নিশ্চিত নয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্থগিতাদেশ ঘোষণার সময় কাতার সরাসরি হামলার কথা উল্লেখ করেনি। তারা শুধু জানিয়েছে, প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার নতুন তারিখ যথা সময়ে জানানো হবে।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) গত ১ মার্চ এক বিবৃতিতে জানায়, ‘কাতার পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার ফুটবল ম্যাচ এবং টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছে।’

এর আগে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠেয় মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফগুলো স্থগিত করে। তারা জানায়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com