1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

জাদুকাটায় গাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২০

সুনামগঞ্জ : সীমান্ত নদী জাদুকাটায় গাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে জুয়েল মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
গতকাল রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাদ এশা সুনামগঞ্জের তাহিরপুরের ঘাগটিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে কাইকরপাড়া পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত জুয়েল জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া কাইকরপাড়ার আফাজ উদ্দিনের ছেলে।
রবিবার রাতে পরিবারের লোকজন বিএসএফের গুলিতে জুয়েলের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তারা আরও জানান, উপজেলার ঘাগটিয়ার কাইকরপাড়ার জুয়েল কয়েকজন সহযোগীর সাথে ছোট নৌকা নিয়ে শনিবার সকালের দিকে টানা বৃষ্টিপাতে ভারতের মেঘালয় থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে সীমান্ত নদী জাদুকাটা দিয়ে ভেসে আসা গাছ ধরতে যান। একপর্যায়ে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র লাউরগড় কোম্পানী হেডকোয়ার্টার নিয়ন্ত্রিত ভারত বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ১২০৩ অতিক্রম করে ¯্রােতের তোড়ে ভাসতে ভাসতে ছোট নৌকাটি ভারতের মেঘালয় স্টেইটের অভ্যন্তরে ঘোমাঘাট বাজারমুখী অগ্রসর হতে থাকে।
এরপর বেলা ১২টার দিকে ভারতের শিলং-১১ বিএসএফ ব্যাটালিয়নের ঘোমাঘাট কোম্পানী হেডকোয়ার্টারের টহল দল নৌকায় থাকা বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। বিএসএফের ছোড়া একটি গুলি জুয়েলের পেটে বিদ্ধ হয়ে বেড়িয়ে যায়। পরে আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে নৌকায় থাকা অন্যরা বাংলাদেশী সীমানায় ফিরে এসে চিকিৎসার জন্য বিকেলে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা সেবা না পাওয়ায় রাত ৮টায় সিলেট এমএমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া মাত্রই অতিরিক্ত রক্ষক্ষণে জুয়েল মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহতের পিতা আফাজ উদ্দিন বলেন, পাহাড়ি ঢলের পানিতে অনেক গাছপালা, লাকড়ি ও কয়লা জাদুকাটা নদী দিয়ে ভেসে আসে। পরিবারের দরিদ্রতার কারনে অনেকের ন্যায় উপার্জনক্ষম ছেলে জুয়েল অন্যদের সাথে ঢলের পানিতে নৌকা নিয়ে ভেসে আসা গাছ ধরতে গিয়ে ¯্রােতের তোড়ে নৌকা নিয়ে ভারতীয় সীমানায় অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করলে ভারতীয় বিএসএফ গুলি বর্ষণ করায় সে নিহত হয়।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম গণমাধ্যমকে বলেন, ঢলের পানিতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করায় বিএসএফর গুলিতে জুয়েল নামক এক যুবকের মৃত্যুর বিষয়টি লোকমুখে জেনেছি। নিহতের পরিবার বিষয়টি বিজিবিকে অবহিত করেনি। এরপরও বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হওয়ায় বিজিবি ব্যাটালিয়নের পক্ষ হতে ভারতীয় শিলং-১১বিএসএফ কমান্ডেন্টকে কড়া প্রতিবাদপত্র প্রেরণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com