
বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় এবারের মতো থামল বাংলাদেশি সুন্দরী সামিরা খান মাহির যাত্রা। গ্র্যান্ড ফিনালের সেরা ৩০-এ জায়গা না পেলেন না বাংলাদেশের প্রতিনিধি।
পুয়ের্তো রিকোয় বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। গ্র্যান্ড ফিনালে শুরুর এক ঘণ্টা আগেও দর্শকের ভোটে এগিয়ে ছিলেন সামিরা খান। তবে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারলেন না সেরা ৩০-এ।
ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে দর্শকের ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাহি উঠে যান এক নম্বরে। গত মঙ্গলবার রাত পর্যন্ত কম্বোডিয়ার প্রতিযোগীর চেয়ে ৩৪ কোটি পয়েন্টে পিছিয়ে ছিলেন মাহি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে দর্শককে আরও বেশি ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা হয়েছে সেমিফাইনালের প্রতিযোগীদের। দেখে নেওয়া যাক, কোন কোন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন সেরা ৩০-এ।
সেরা ৩০ প্রতিযোগী এবার অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারিত হবেন এবারের মিস ইউনিভার্স।
গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড। অসুস্থতা নিয়েই সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বে অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। দুই পর্বেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন ফ্যাশন বিশ্লেষকরা।