1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি

  • আপডেট টাইম :: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ খবর জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা শাপলা কলি নিয়ে কিছু ইতিবাচক সাড়া পেয়েছি। দেশবাসীর মধ্যেও আমরা শাপলা কলি প্রতীক নিয়েও ইতিবাচক সাড়া পেয়েছি। এটা আগে শাপলা ছিলো। এখন শাপলার চেয়েও আরও একধাপ এগিয়ে এলো। অর্থ্যাৎ শাপলাও আছে, কলিও আছে।

তিনি বলেন, আমরা যতটুকু চিন্তা করি নির্বাচন কমিশন তার একধাপ বেড়ে চিন্তা করে। তারা শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে তো আমরা এটা ইতিবাচকভাবেই নিয়েছি। এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি দ্রুত গতিতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে, যাতে দ্রুত আমরা মাঠে প্রতীক নিয়ে যেতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com