1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

ঢাকা: পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) এ সোমবার সন্ধ্যা থেকে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে যাওয়ার সময় উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুটিতে ফাটল তৈরি হয় বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান বলেন, ‘সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেয়ায়, যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আমাদের বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

ট্রাফিক পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার তারিকুল ইসলাম বলেন, পুরো সেতুতে যান চলাচল বন্ধু করে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিশেষজ্ঞ দল গিয়ে দেখার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সোমবার সকালে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ যাচ্ছিল।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান জানান, উদ্ধারকারী জাহাজের মাস্টার দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছতে চাইছিলেন। ভুলে সেতুতে আঘাত লাগতে পারে। তবে, সেতুতে যে ফাটল তৈরি হয়েছে, তা তেমন মারাত্মক নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com