1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত! আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না: মার্কিন রাষ্ট্রদূত নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

উত্তর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

  • আপডেট টাইম :: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলে হিন্দুকুশ পর্বতমালায় ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২ নভেম্বর) গভীর রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় এবং এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে সংঘটিত হয়।

প্রথমে ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার (৬ মাইল) হিসেবে উল্লেখ করেছিল ইউএসজিএস, পরে তা সংশোধন করা হয়। ভূমিকম্পের কম্পন আফগান রাজধানী কাবুলেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

স্থানীয় প্রশাসন দ্রুত জরুরি ফোন নম্বর প্রচার করেছে, তবে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মাজার-ই-শরিফ থেকে অনেক মানুষ মাঝরাতে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন, আশঙ্কা করেন তাদের ঘর ভেঙে পড়তে পারে।

তালেবান সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটি একাধিক বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান সীমান্তবর্তী এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং ৬৩ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়।

এ বছরের ৩১ আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘটিত ৬.০ মাত্রার এক অগভীর ভূমিকম্পে দুই হাজার ২০০ জনের বেশি মানুষ মারা যান, যা সাম্প্রতিক আফগান ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচিত।

বিশেষজ্ঞরা জানান, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলটি ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com