
বাংলার কাগজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সম্ভাব্য এই তালিকায় সীমান্ত জেলা শেরপুরের তিন আসনে বিএনপির ধানের শীষের প্রতীক পেয়েছেন সানসিলা জেবরিন (প্রিয়ঙ্কা), মোহাম্মদ ফাহিম চৌধুরী এবং মো. মাহমুদুল হক রুবেল। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নকলা ও নালিতাবাড়ী উপজেলায় মিলে শেরপুর-০২ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিএনপি এ প্রার্থী সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর সন্তান।
এছাড়া শ্রীবর্দি এবং ঝিনাইগাতি উপজেলায় নিলে শেরপুর-০৩ নম্বর আসর থেকে মনোনয়ন পেয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। ধানের শীষের এ প্রার্থী সাবেক সংসদ সদস্য।
বিএনপি থেকে ২৩৭ জনের মনোনয়ন দেওয়ার তালিকা জানালেও একই সাথে জানানো হয়, ঘোষিত এসব প্রার্থী সম্ভাব্য। ফলে দলীয় প্রয়োজনে চূড়ান্ত প্রার্থী তালিকায় পরিবর্তনও আসতে পারে।