
বাংলার কাগজ ডেস্ক : নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হলেও নির্বাচনে নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
তবে জামায়াত ও এনসিপি এ বিধান বহাল রাখার দাবি তোলে। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত সেই বিধান বহাল রেখেই অধ্যাদেশ জারি হলো।
ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ একাধিক নিবন্ধিত দল বড় বা অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। জোট মনোনীত প্রার্থীদের নিজের দলের প্রতীকেই ভোট করতে হবে।