1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

পিআর হলে দেশে কোনো সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পিআর নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে। পিআর হলে এমনও হতে পারে দেশে কোনো সরকার গঠন হবে না। এই পদ্ধতিতে এমপি হলে- তা জনগণের নয়, দলীয় হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান পলিটিক্স এবং পলিসি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ভোটকে বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, কিছু ব্যক্তি নন-ইস্যু নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতায় হস্তান্তর করে সরকারকে বিদায় নিতে হবে।

দেশের সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়ে বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ভোটের জন্য ফেব্রুয়ারি নিরাপদ সময়। এর পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com