1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

পক্ষপাতের অভিযোগে বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ

  • আপডেট টাইম :: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য বিকৃতভাবে সম্প্রচারে পক্ষপাতিত্বের অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাবিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস।

সম্প্রতি বিবিসির সংবাদ পরিবেশনে ‘গুরুতর ও সামগ্রিক পদ্ধতিগত পক্ষপাতিত্ব’ নিয়ে অভিযোগ ওঠে। বিবিসির কাভারেজ প্রশ্নবিদ্ধ হওয়ার পর তারা দুইজন পদত্যাগ করলেন।

বিবিসির এডিটরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট বিবিসির সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্বের এই অভিযোগ তোলেন।

বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে যখন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বিবিসির একটি অভ্যন্তরীণ নথি প্রকাশ করে। তাতে দেখা যায়, বিবিসির জনপ্রিয় তথ্যচিত্র সিরিজ ‘প্যানোরামা’-তে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণের দুটি অংশ এমনভাবে সম্পাদনা করে জোড়া লাগানো হয়েছিল, যাতে মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উৎসাহিত করছেন।

টিম ডেভি এক বিবৃতিতে বলেছেন, “কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।” অন্যদিকে ডেবোরাহ টারনেসও দায়িত্ব স্বীকার করে বলেন, “চূড়ান্তভাবে এই দায়ভার আমার। পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।”

এ ঘটনার পর ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে বিবিসিকে “১০০% ভুয়া খবর” ও “অপপ্রচারের যন্ত্র” বলে উল্লেখ করেন। তিনি টিম ডেভির পদত্যাগ সংক্রান্ত খবরের সঙ্গে টেলিগ্রাফের “Trump goes to war with ‘fake news’ BBC” শিরোনামের প্রতিবেদনটির স্ক্রিনশটও শেয়ার করেন।

বিবিসি এ ঘটনার পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com