1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে কমিশন : সিইসি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ঢাকা : রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিইসি এই মন্তব্য করেন।

নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনো পোস্টারে ছেয়ে আছে; এ প্রসঙ্গে সিইসি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র, তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই স্ব-উদ্যোগে সরিয়ে ফেলে, তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।

‘বিশেষ পরিস্থিতিতে’ চাপে কমিশন উল্লেখ করে সিইসি জানান, একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে। এ কারণে তিনি আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন নির্বাচনে অংশীজনদের কাছে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই অপব্যবহারকে একটি মসিবত বা বড় বিপদ হিসেবে আখ্যায়িত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com