1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : মানিকগঞ্জে সড়কের পাশে থেমে রাখা একটি স্কুলবাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাজেস খান (৪৫) এ ঘটনায় গুরুতর দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। চালক তাজেস খানের বাড়ি সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।

পুলিশ জানায়, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো সড়কের পাশে পার্ক করে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তখন বাসেই ঘুমাচ্ছিলেন চালক তাজেস খান।

খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে সেখানে থেকে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের কারণ জানতে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com