1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল: মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

রাজশাহী : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভিতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘একটি দল বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে এবং এ থেকে ফায়দা তুলতে চায়। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব-বিভাজন তৈরি হতে দেবেন না।’

তিনি আরও বলেন, ‘আরেকটি দল ক্ষমতায় আসার চেষ্টা করছে। অতীতের অভিজ্ঞতা বলে, তারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম নয়।’

সমাবেশে মির্জা ফখরুল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ব্যারিস্টার আমিনুল হক মানুষের জন্য কাজ করেছেন। এই এলাকায় তার পরিবারও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে এই আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।’

এর আগে মির্জা ফখরুল গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতে তার সঙ্গে ছিলেন শরিফ উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্যান্য দলীয় নেতা-কর্মী। কবর জিয়ারতের পর মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com