1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

শেখ হাসিনার রায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : গত বছর জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আজ।

রায় ঘোষণাকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইমের অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘শুধু রাজধানীতেই ডিএমপির ১৫ হাজার সদস্য কাজ করছেন। পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি সদস্যরাও মাঠে রয়েছে।’ তিনি নগরবাসীকে ‘নির্ভয়ে প্রাত্যহিক কাজ চালিয়ে যাওয়ার’ আহ্বান জানান।

এদিকে, মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অপর দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।

উল্লেখ্য, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং সেদিনই রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com