1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : নিজের শততম ম্যাচটা সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিকুর রহিম। শতক থেকে এক রান দূরে থেকে প্রথম দিন শেষ করেছিলেন তিনি। সেই ১ রান নিতে বেশি সময় লাগেনি অভিজ্ঞ এই ব্যাটারের। বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতক হাঁকানোর কীর্তি গড়েছেন মুশফিক। টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরির এটি ১২তম ঘটনা। কিংবদন্তি রিকি পন্টিং তাঁর শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন।

বিশ্ব ক্রিকেটে ১১তম হলেও নিঃসন্দেহে বাংলাদশের হয়ে প্রথম এমন কীর্তি গড়লেন মুশফিক। প্রথম শততম টেস্ট খেলে সেই টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম- ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা হয়ে গেলো এই নাম।

২০ বছর আগে ক্রিকেট তীর্থ লর্ডসে টেস্ট ফরম্যাটে অভিষেক হয় মুশফিকের। সেই টেস্টে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৮৫ মিনিট উইকেটে থেকে ৫৬ বল মোকাবিলা করে ১৯ রান করে ইংলিশ পেসার ম্যাথ্যু হগার্ডের বলে বোল্ড হয়েছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৩ রান। অ্যান্ড্রু ফ্লিনটপের বলে আউট হয়েছিলেন তিনি।

এর আগে, শততম টেস্টে শতরান পার করার রেকর্ড করেছেন কলিন (ইংল্যান্ড, ১০৪ রান), জাভেদ মিয়াদাঁদ (পাকিস্তান, ১৪৫ রান), গর্ডন গ্রীনিজ (ওয়েস্ট ইন্ডিজ, ১৪৯ রান), অ্যালেক স্টুয়ার্ড (ইংল্যান্ড, ১০৫ রান), ইনজামামুল হক (পাকিস্তান, অপরাজিত ১৮৪ রান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, ১২০ ও ১৪৩* রান), গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা, ১৩১ রান), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা, ১৩৪), জো রুট (ইংল্যান্ড, ২১৮ রান (ডাবল সেঞ্চুরি) ও ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া, ২০০ রান)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com