1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : কাতারের দোহায় শুক্রবার (২১ নভেম্বর) এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে চরম নাটকীয়তায় ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’। নির্ধারিত ২০ ওভারে জয় নিশ্চিত করতে না পারার পর সুপার ওভারে দুই উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন পেসার রিপন মণ্ডল।

বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। হাবিবুর রহমান সোহান ৪৬ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৬৫ রান করেন। এসএম মেহেরব ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারের মারে ৪৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া জিসান আলম ১৪ বলে ২৬ ও ইয়াসির আলী ৯ বলে ১৭ রান করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন গুরজাপনিত সিং।

রান তাড়া করতে নেমে ভারতের শুরুটি ছিল ঝুঁকিপূর্ণ। প্রথম তিন ওভারে দ্রুত ৪৯ রান তুললেও, বাংলাদেশ রাকিবুল হাসান ও আবু হায়দারের উইকেটে কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পায়। তবে একের পর এক ক্যাচ মিস এবং ফিল্ডিং ভুলে ভারত শেষ মুহূর্তে ম্যাচ টাই করে দেয়।

ম্যাচ সুপার ওভারে গড়ায়। সেখানে রিপন মণ্ডল দুই বলেই দুই উইকেট নেন। প্রথম বলে বোল্ড হন জিতেশ শর্মা, দ্বিতীয় বলে আউট হন আশুতোষ। শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল জয় নিশ্চিত করে।

দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ ও পাকিস্তান শাহিন্সের মধ্যকার জয়ী দল আগামী ২৩ নভেম্বর ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com