1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা

কড়াইল বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ঢাকা : ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের কারণে গৃহহীন হয়ে পড়া পরিবারের দুর্ভোগ আমাদের সকলের জন্য দুঃখের বিষয়। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মতে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটের দিকে তেজগাঁও এলাকার কড়াইল বস্তিতে আগুন লাগে, যার ফলে বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com