1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা

রুটিন পরিবর্তন না হওয়ায় পরীক্ষার্থীদের পরীক্ষা বর্জনের ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন ও প্রস্তুতির সময় বাড়ানোর দাবিতে টানা আন্দোলনের পর অবশেষে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্ত জানান।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দেওয়া হয়নি, পুরোনো ও নতুন পরীক্ষার্থীদের মধ্যে বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, আন্দোলনকারীদের ওপর দমন–পীড়ন চালানো হয়েছে— এ কারণেই তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে।

তাদের বক্তব্য, নতুন সময়সূচি না বদলানোয় অনেকেই বাস্তবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। তাই বাধ্য হয়েই পরীক্ষা বর্জনের পথে হাঁটছেন।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থী ব্যানারে বক্তব্য দেন সাইফ মুরাদ। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও অনেকে বিষয়টি জানেন না। অনেক শিক্ষার্থী পরীক্ষা বর্জন করবেন। উপস্থিতি অস্বাভাবিকভাবে কম হলে আবারও পুনরায় পরীক্ষার দাবি উঠবে।”

তিনি জানান, গত ৩০ দিনে পিএসসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এমনকি আন্দোলনের সময় ৪০–৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

সাইফ মুরাদ আরও বলেন, “আমরা কোনো রাজনৈতিক স্লোগান দিইনি। শুধু ন্যায্য প্রতিযোগিতার সুযোগ চেয়েছি। পুরোনো পরীক্ষার্থীরা তিন মাস আগে আরেকটি লিখিত পরীক্ষা দিয়েছেন, যেখানে নতুনদের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া অসম্ভব।” এ অবস্থাকে তিনি ‘বৈষম্যমূলক’ বলে উল্লেখ করেন।

আন্দোলনের শেষ দিকে রাস্তায় নামতে হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে স্বীকার করে তিনি ক্ষমাপ্রার্থনাও জানান।

অন্যদিকে সরকারি কর্মকমিশন (পিএসসি) জানিয়েছে, তাদের সিদ্ধান্ত অপরিবর্তিত। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শুরু হবে।

পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের আটটি কেন্দ্রে— ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। পদ–সংশ্লিষ্ট কিছু লিখিত পরীক্ষা শুধুমাত্র ঢাকায় নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com