1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মোটরসাইকেলে এসে দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। যারা ঘটনা ঘটিয়েছেন তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com