1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা

হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকাপ অভিযান শুরু করেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে বড় ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও স্পর্শ করেছেন তিনি। এমন স্মরণীয় পারফরম্যান্সের পর স্বামীকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

কানসাস সিটির গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেন আন্তোনেলা ও তাদের তিন সন্তান-থিয়াগো মেসি, মাতেও মেসি এবং সিরো মেসি। মাঠে মেসির দাপুটে পারফরম্যান্সের সাক্ষী ছিলেন তারাও।

ম্যাচ শেষে পরিবারের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আন্তোনেলা। পোস্টে আর্জেন্টিনা ও মেসির প্রতি নিজের সমর্থন জানিয়ে তিনি লেখেন, ‘চলো আর্জেন্টিনা! সবসময় তোমার সঙ্গে আছি, লিও মেসি! তুমি অবিশ্বাস্য!’

সংক্ষিপ্ত এই বার্তাটি দ্রুতই সমর্থকদের নজর কাড়ে। কারণ এটি কেবল একজন ভক্তের প্রশংসা নয়, বরং মেসির দীর্ঘ ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের নীরব সাক্ষী থাকা একজন জীবনসঙ্গীর অনুভূতির প্রকাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com