1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে আগুন

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

শাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সচিবালয়ের নতুন ১নং ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। দুপুর ২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ২টা ২ মিনিটে। পরে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ইউনিটগুলোর কাজ করার প্রয়োজন হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com