1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

  • আপডেট টাইম :: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেয়া হচ্ছে।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। ইহা অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, বার্ধক্যজনিত নানা জটিলতায় গত কয়েক দিন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com