1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা

নির্বাচিত সরকারের জন্য এত সংস্কার ‘হজম করা’ কঠিন হতে পারে: পরিকল্পনা উপদেষ্টা

  • আপডেট টাইম :: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকার যে ব্যাপক ও উচ্চাভিলাষী সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, তা নতুন নির্বাচিত সরকারের জন্য “হজম করা” কঠিন হতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন, অধিকাংশ সংস্কার বা অন্তত তার মূল অংশ নতুন সরকার গ্রহণ করবে। সোমবার (১ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমরা অনেক অধ্যাদেশ রেখে যাচ্ছি। উদাহরণ হিসেবে বিচার বিভাগকে স্বাধীন করার অধ্যাদেশ আছে। বিচার বিভাগের হাতে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে—এসব নতুন সরকার এসে আবার বিবেচনা করবে। কিছু বিষয় তাদের কাছে অস্বস্তিকরও মনে হতে পারে।”

তিনি বলেন, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার অর্থ হচ্ছে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্বের একটি বড় অংশ বাতিল হওয়া। এটি বড় ধরনের কাঠামোগত সংস্কারের অংশ।

সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন খাতভিত্তিক কমিটি গঠন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সংস্কার, সরকারি ক্রয় নীতিমালায় পরিবর্তনসহ একাধিক উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এসব অধ্যাদেশ পরবর্তী জাতীয় সংসদ যাচাই-বাছাই করে আইনে রূপ দেবে বলে আশা প্রকাশ করেন।

প্রকল্প বাস্তবায়নে সমস্যার কথাও উল্লেখ করেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, “প্রকল্প পরিচালকদের সংকট রয়েই গেছে। এখন অনেকেই প্রকল্প পরিচালকের দায়িত্ব নিতে চান না। ঠিকাদাররাও ততটা আগ্রহ দেখাচ্ছেন না। যতদূর শুনেছি, দুর্নীতি বা চাঁদাবাজিও পুরোপুরি কমে যায়নি।”

আজকের একনেক সভায় মোট ১৭টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৩৮৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি, প্রকল্প ঋণ ৫ হাজার ৬১০ কোটি এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল ৩৭৯ কোটি টাকা।

প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৩টি এবং সংশোধিত ৫টি প্রকল্প রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com