1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা

ওসমান হাদি হত্যা: রাত পেরিয়ে সকালেও শাহবাগে বিক্ষোভকারীরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালেও অব্যাহত রয়েছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ মানুষ বৃহস্পতিবার রাত থেকেই শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শুক্রবার ভোর ৭টার দিকেও শাহবাগে বিভিন্ন পেশার মানুষকে অবস্থান করতে দেখা যায় এবং আন্দোলনকারীরা সেখানে মাইকে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করেন।

শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাটি ঘটে গত ১২ ডিসেম্বর, যখন তিনি গণসংযোগের উদ্দেশ্যে বিজয়নগর এলাকায় অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হলে সেটি সরাসরি তার মাথায় লাগে।

প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, যেখানে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। তাঁর এই অকাল মৃত্যুতে দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর ও রাজু ভাস্কর্যের সামনে কয়েকশ শিক্ষার্থী জড়ো হন। ডাকসুর নেতৃত্বে বিশাল একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে মূল আন্দোলনের সঙ্গে যুক্ত হয়।

এই বিক্ষোভে জুলাই মঞ্চের কর্মী-সমর্থক ছাড়াও বুয়েটের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আন্দোলন চলাকালে শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমসহ জাতীয় ছাত্রশক্তির নেতারা সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভের এক পর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটলে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ একটি দল রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা চালায়। এ সময় ভবন দুটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে হাদির গ্রামের বাড়িতে মৃত্যুর সংবাদ পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয় লোকজন জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। শাহবাগে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com