1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

৩১ আগস্ট পর্যন্ত বিমানের সিঙ্গাপুর-মালয়েশিয়া ফ্লাইট স্থগিত

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জুলাই, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : আগামী ৩১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (৪ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে নোটিশ সেকশনে এ তথ্য দেয়া হয়েছে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, দুবাই, আবুধাবি ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ৩০ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ওয়েবসাইটে ফ্লাইট বন্ধের কারণ বলা না হলেও ধারণা করা হচ্ছে , করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী সংকটের কারণে ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিমান জানিয়েছে, ফ্লাইট চালুর সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এদিকে বিমানের পক্ষ থেকে শুক্রবার (৩ জুলাই) জানানো হয়েছে, চলতি বছরের অক্টোবরে ঢাকা থেকে কানাডায় ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ। দেশটির টরেন্টো শহরে যাবে বিমানের এই ফ্লাইট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com