1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে টিউবওয়েলের বর্জ্র পানির গর্তে পড়ে তামিম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা আনুমানিক এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তামিম উপজেলার সূর্যনগর গ্রামের জনৈক ফর্সা মিয়ার ছেলে।

সূত্র জানায়, দুই বছর বয়সী তামিম বাড়ির আঙিনায় খেলাধূলার একপর্যায়ে সবার অজান্তে টিউবওয়েলের বর্জ্র পানির গর্তে পড়ে যায়। পরে সেখানেই ডুবে মারা যায় সে।

এদিকে বেশ কিছু সময় তামিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে টিউবওয়েলের পানির গর্তে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com