1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ নেত্রকোনায় শিক্ষার্থীদের দিনব্যাপী বিতর্ক কর্মশালা নালিতাবাড়ীতে জাসাসের আহ্বায়ক কমিটি গঠন শেরপুরে ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এমপির ক্রীড়া সামগ্রী বিতরণ শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩শ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

শেরপুর : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কসহ প্রায় ৩শ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের ফুলের মালা পড়িয়ে বিএনপিতে যোগদান সম্পন্ন করা হয়।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার ও নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী ফুল দিয়ে নবাগতদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com