
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কাজী হাসানুজ্জামান। প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী মো. মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ. জ. ম. রেজাউল করিম খান, পরিচালক অধ্যাপক এ কে এম আলিফ উল্লাহ আহসান, শ্রীবরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফরহাদ আলী এবং শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আকরাম হোসাইন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল ও পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। নবীন ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
এ সময় কলেজের সাবেক শিক্ষক, শিক্ষক পরিষদের সদস্য, কৃতি শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।