1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে শত শত বাড়ি, নিহত ১৮ ফারুকী-তিশার সংসারে ভাঙনের সুর, মুখ খুলছেন না কেউই তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৬, ধসে পড়েছে শত শত বাড়ি হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে ভর্তি নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াতের নেতারা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেফতার ঝিনাইগাতীতে ‘কচ যুখ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এমপি রুবেল শ্রীবরদী সীমান্তের আলোচিত ব্যবসায়ী বাবু গ্রেপ্তার মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কাজ ত্বরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াতের নেতারা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সন্দেহে হায়দার আলী (৪৫) নামের এক ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। বুধবার (২১ অক্টোবর) রাত নয়টার দিকে কোটচাঁদপুর থানায় এ ঘটনা ঘটে। হায়দার আলী (৪৫) উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে হায়দার আলীকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টার দিকে তিনি থানা থেকে ছাড়া পান। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমান, জেলা জামায়াতের সুরা সদস্য ও যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

হায়দার আলীকে মুক্ত করে বেরিয়ে আসার সময় কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির আবদুল কাইয়ুম বলেন, আমরা থানায় গিয়ে হায়দার আলী যে জামায়াতের সংগঠনের সঙ্গে জড়িত, সেটা ওসি সাহেবকে জানালাম। ওসি সাহেব তখন তার পক্ষে কাগজপত্র চান। এ সময় আমরা তার ২০২২ সাল থেকে জামায়াত-সংশ্লিষ্ট সব কাগজপত্র দাখিল করি। এরপর ওসি তা যাচাই-বাছাই করেন এবং তাকে আমাদের উপজেলা আমিরের হাতে হস্তান্তর করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সোর্সের তথ্যের ভিত্তিতে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক হিসেবে হায়দার আলীকে আটক করেন তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান। পরে স্থানীয় জামায়াতের নেতারা এসে জানান, ২০২২ সাল থেকে তিনি (হায়দার) তাদের দলের সক্রিয় কর্মী। তার পক্ষে ইয়ানত (দলীয় চাঁদা) দেওয়ার রসিদসহ সভা-সমাবেশ করার প্রমাণ দেখান।

ওসি মেহেদী হাসান আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হায়দার আলীকে জামায়াতের নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সোর্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com