1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’ আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী প্যারাগন বর্জ্যে ক্ষতিগ্রস্ত ১৫৩ কৃষকের মাঝে ক্ষতিপূরণ প্রদান হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ঘ, নিহত ২

জকসুর ভোট গণনা স্থগিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা স্থগিত করা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ফলাফলে ভিন্নতা থাকায় সাময়িক সময়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

তিনি বলেন, ভোট গণনার জন্য আমরা দুটি কোম্পানি থেকে ছয়টি মেশিন নিয়ে আসি। কিন্তু কারিগরি সমস্যার কারণে এ মুহূর্তে ভোট গণনা স্থগিত করেছি।

তিনি আরও বলেন, আমরা এখন কেন্দ্রীয় সংসদের সব ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করব। এরপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

এর আগে বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। পরে ৩৯টি কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে আনা হয় বিকেল ৫টায়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু করলে দুটি মেশিনে আলাদা ফলাফল দেখায়, যা গত তিন ঘণ্টায়ও সমাধান করা সম্ভব হয়নি।

সবশেষ অনেকটা বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে জকসুর নির্বাচন কমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com